ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

গরু চুরির চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক তাঁতী লীগ নেতা, নাশকতার মামলায় কারাগারে

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬

গরু চুরির চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক তাঁতী লীগ নেতা, নাশকতার মামলায় কারাগারে
গরু চুরির চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক তাঁতী লীগ নেতা, নাশকতার মামলায় কারাগারে

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে গরু চুরির চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক তাঁতী লীগ নেতা ও ইউপি সদস্য ডাবলু প্রামানিককে (৪৫) গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তাকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডাবলু প্রামানিক উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে উপজেলার গজারিয়া-মুরাগাছা এলাকায় গরু চুরির চেষ্টাকালে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে ধুনট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ডাবলু প্রামানিককে গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার (৫ আগস্ট) দুপুরে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় ডাবলু প্রামানিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

বিষয় : গরু চুরির চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক তাঁতী লীগ নেতা, নাশকতার মামলায় কারাগারে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গরু চুরির চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক তাঁতী লীগ নেতা, নাশকতার মামলায় কারাগারে

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে গরু চুরির চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক তাঁতী লীগ নেতা ও ইউপি সদস্য ডাবলু প্রামানিককে (৪৫) গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তাকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডাবলু প্রামানিক উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে উপজেলার গজারিয়া-মুরাগাছা এলাকায় গরু চুরির চেষ্টাকালে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে ধুনট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ডাবলু প্রামানিককে গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার (৫ আগস্ট) দুপুরে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় ডাবলু প্রামানিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x