ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

ধুনট সরকারি ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬

ধুনট সরকারি ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ধুনট সরকারি ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ছোলায়মান হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক জাহেদুর রহমান ও কামরুজ্জামান, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জাকিয়া সুলতানা, রসায়ন বিভাগের প্রভাষক আসাদুজ্জামান এবং কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্যও দোয়া করা হয়।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

বিষয় : ধুনট সরকারি ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধুনট সরকারি ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ছোলায়মান হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক জাহেদুর রহমান ও কামরুজ্জামান, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জাকিয়া সুলতানা, রসায়ন বিভাগের প্রভাষক আসাদুজ্জামান এবং কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্যও দোয়া করা হয়।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x