ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

চাটখিলে প্রবাসীর বসতঘরে মধ্যরাতে অগ্নিসংযোগ, সবকিছু পুড়ে ছাই

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাটখিলে প্রবাসীর বসতঘরে মধ্যরাতে অগ্নিসংযোগ, সবকিছু পুড়ে ছাই
চাটখিলে প্রবাসীর বসতঘরে মধ্যরাতে অগ্নিসংযোগ, সবকিছু পুড়ে ছাই

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকায় আফসার উদ্দিন পাটোয়ারী বাড়ির আরব আমিরাত প্রবাসী রাসেল পাটোয়ারীর বসতঘরে মধ্যরাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক ০১:৩০ মিনিটে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরটিতে আগুন দেয়। এতে পুরো বসতঘর মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল।

ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে। তারা দাবি করেন, ঘরে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা স্বর্ণালংকার চুরি করে পরে আগুন ধরিয়ে দিতে পারে।

প্রবাসী রাসেল পাটোয়ারীর মা জান্নাতুল ফেরদৌস জানান, তার বাবা অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে, তার ছোট ছেলে ৪০ দিনের জন্য তাবলীগ জামায়াতে অন্য জেলায় অবস্থান করছিল। ফলে বসতঘরটি সম্পূর্ণ ফাঁকা ছিল, যা দুর্বৃত্তদের জন্য সুযোগ সৃষ্টি করে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এবং প্রশাসনের নিকট ন্যায্য বিচার প্রার্থনা করেছে।

বিষয় : চাটখিলে প্রবাসীর বসতঘরে মধ্যরাতে অগ্নিসংযোগ, সবকিছু পুড়ে ছাই

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

চাটখিলে প্রবাসীর বসতঘরে মধ্যরাতে অগ্নিসংযোগ, সবকিছু পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকায় আফসার উদ্দিন পাটোয়ারী বাড়ির আরব আমিরাত প্রবাসী রাসেল পাটোয়ারীর বসতঘরে মধ্যরাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক ০১:৩০ মিনিটে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরটিতে আগুন দেয়। এতে পুরো বসতঘর মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল।

ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে। তারা দাবি করেন, ঘরে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা স্বর্ণালংকার চুরি করে পরে আগুন ধরিয়ে দিতে পারে।

প্রবাসী রাসেল পাটোয়ারীর মা জান্নাতুল ফেরদৌস জানান, তার বাবা অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে, তার ছোট ছেলে ৪০ দিনের জন্য তাবলীগ জামায়াতে অন্য জেলায় অবস্থান করছিল। ফলে বসতঘরটি সম্পূর্ণ ফাঁকা ছিল, যা দুর্বৃত্তদের জন্য সুযোগ সৃষ্টি করে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এবং প্রশাসনের নিকট ন্যায্য বিচার প্রার্থনা করেছে।

আর এন টিভি বিডি

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x