স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহিম হাওলাদার
বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা, নগদ টাকা ও একটি গাঁজা গাছসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা ১নং ওয়ার্ডের বাসিন্দা *রাজিব বেপারী (৩২)*। তার পিতার নাম মৃত আবুল কাশেম বেপারী।
পুলিশের ভাষ্য
মেহেন্দিগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে *আজ ০৯/০৮/২০২৬ তারিখ বিকাল ১৭:০৫ ঘটিকায়* মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়।
এসময় আসামী রাজিব বেপারীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে *১০ গ্রাম গাঁজা* এবং *গাঁজা বিক্রির নগদ ৫,০/- টাকা* উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার লীজ নেওয়া ঘের ভিতর উঁচু ঢিবির উপর থেকে *৭.৫ ফুট উচ্চতার ১টি গাঁজা গাছ* উদ্ধার করা হয়।
*মামলা প্রক্রিয়াধীন*
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে *মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে* মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আসামীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি বলেন, _"মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করছি।
