ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

লাইসেন্স নেই, এসজিপিটি রিপোর্টে গরমিলের অভিযোগ

আনিসুর রহমান মানিক , পঞ্চগড়

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (১২ আগস্ট) সকালে সরেজমিনে পরিদর্শন করে প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় এ নির্দেশ দেওয়া হয়।

এর আগে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের লাইসেন্স না নিয়ে কার্যক্রম পরিচালনা এবং রোগীকে দেওয়া এসজিপিটি পরীক্ষার রিপোর্টে গরমিলের অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি পরিদর্শনের পর বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

পঞ্চগড় জেলা শহরের তেঁতুলিয়া মহাসড়কের আনোয়ার প্লাজায় অবস্থিত মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে লিভার রোগে আক্রান্ত সাইদুজ্জামান রেজা এসজিপিটি পরীক্ষা করান। প্রথমে ৯ আগস্ট পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে পরীক্ষা করালে তাঁর এসজিপিটির মাত্রা পাওয়া যায় ১২৭ ইউএল। চিকিৎসকের পরামর্শে একই দিন তিনি মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আবার পরীক্ষা করান। সেখানে রিপোর্টে এসজিপিটির মাত্রা দেখানো হয় ২৬ দশমিক ৭ ইউএল।

দুই প্রতিষ্ঠানের রিপোর্টে বড় ধরনের পার্থক্য থাকায় মেডিকেয়ারের রিপোর্ট নিয়ে সন্দেহ হয় সাইদুজ্জামানের। পরে চিকিৎসকের পরামর্শে তিনি আবারও এসজিপিটি পরীক্ষা করান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। ১০ আগস্ট করা ওই পরীক্ষায় তাঁর এসজিপিটির মাত্রা পাওয়া যায় ১২১ ইউএল।

একই পরীক্ষার তিনটি রিপোর্টে বড় ধরনের গরমিল পাওয়ার পর মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেন সাইদুজ্জামান রেজা।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, মেডিকেয়ার সেন্টারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। কাগজপত্র যাচাই করে প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র ও লাইসেন্স পাওয়া যায়নি। এ কারণে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। কাগজপত্র ঠিক না করা পর্যন্ত তারা ডায়াগনস্টিক সেন্টার চালাতে পারবে না।

স্বাস্থ্য বিভাগের নির্দেশের পর মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রতিষ্ঠানটি বন্ধ থাকার কথা উল্লেখ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বিষয় : সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x