ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

ধুনটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬

ধুনটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন
ধুনটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

গৌরবের ৫০ বছর পেরিয়ে ৫১ বছরে পদার্পণ করেছে পাঠকপ্রিয় দৈনিক করতোয়া। এ উপলক্ষে বগুড়ার ধুনটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় ধুনট প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার প্রতিনিধি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী।

আলোচনা সভায় অতিথিরা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলার সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতায় পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হিসাব সহকারী সাদ্দাম হোসেন, ধুনট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জহুরুল মল্লিক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী মানু, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, সদস্য বাবুল ইসলাম ও ইমদাদুল হক ইমরান।

এ ছাড়া মানাস মিডিয়ার প্রতিবেদক আশিক আহমেদ, গোলাম রব্বানী, আব্দুর রাজ্জাক, ফিরোজ আহমেদ, সুমন হোসেন এবং দৈনিক করতোয়ার এজেন্ট সঞ্জয় কুমারসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

বিষয় : ধুনটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধুনটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x