ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন
নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

 মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কথিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় নাচোল ইউপির ভাতসা গ্রামবাসীর আয়োজনে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অভিভাবক মারুফা খাতুন, পরেশ মারডি, আল রায়হান, মোসাঃ সাথী এবং অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্য বুলবুলি বেগম বক্তব্য দেন। বক্তারা দাবি করেন, সরকারি পরিপত্র ও বিধি অনুযায়ী ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বৈধভাবে গঠন করা হয়েছে। তাদের অভিযোগ, কমিটি গঠনের সময় সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম রিপন মাত্র এক ভোট পান। পরে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তিনি গত ১১ আগস্ট মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করেন। এর প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও নবগঠিত কমিটির সদস্যরা এ পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ বিষয়ে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম বলেন, “সরকারি বিধি মোতাবেক স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা জানান, সরকারি বিধি মোতাবেক ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরে কমিটির বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়ার পর সহকারী শিক্ষা অফিসার মাকশুদুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় নবগঠিত কমিটির বৈধতা নিশ্চিত করা হয়েছে।

পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x