ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

রাস্তা দখলমুক্তের নামে সরকারি ১৪ গাছ কাটার অভিযোগ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬

রাস্তা দখলমুক্তের নামে সরকারি ১৪ গাছ কাটার অভিযোগ
রাস্তা দখলমুক্তের নামে সরকারি ১৪ গাছ কাটার অভিযোগ

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে সরকারি রাস্তা দখলমুক্ত করার নামে ১৪টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে কাওসার ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নবিব উদ্দিন। উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, অলোয়া গ্রামের ভেতর দিয়ে একটি সরকারি কাঁচা রাস্তা রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সুযোগে রাস্তার বিভিন্ন অংশ স্থানীয়দের দখলে চলে যাওয়ায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

অভিযোগে বলা হয়, বুধবার সকালে অলোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে কাওসার ও তার লোকজন সরকারি রাস্তা দখলমুক্ত করার কথা বলে রাস্তার পাশে থাকা ১৪টি গাছ কেটে ফেলেন। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে দাবি করে ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন নবিব উদ্দিন।

এ বিষয়ে কাওসার বলেন, সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করা হচ্ছে। এতে বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই রাস্তার গাছগুলো কেটে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

বিষয় : রাস্তা দখলমুক্তের নামে সরকারি ১৪ গাছ কাটার অভিযোগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাস্তা দখলমুক্তের নামে সরকারি ১৪ গাছ কাটার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে সরকারি রাস্তা দখলমুক্ত করার নামে ১৪টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে কাওসার ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নবিব উদ্দিন। উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, অলোয়া গ্রামের ভেতর দিয়ে একটি সরকারি কাঁচা রাস্তা রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সুযোগে রাস্তার বিভিন্ন অংশ স্থানীয়দের দখলে চলে যাওয়ায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

অভিযোগে বলা হয়, বুধবার সকালে অলোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে কাওসার ও তার লোকজন সরকারি রাস্তা দখলমুক্ত করার কথা বলে রাস্তার পাশে থাকা ১৪টি গাছ কেটে ফেলেন। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে দাবি করে ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন নবিব উদ্দিন।

এ বিষয়ে কাওসার বলেন, সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করা হচ্ছে। এতে বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই রাস্তার গাছগুলো কেটে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x