মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে রাস্তার মেরামতের জন্য নিজ জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. বাবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা হলো মোঃ ফারুক(৪৫) পিতা মৃত অলি উল্লাহ, আলমগীর মেম্বার(৫৫) পিতা মৃত সুলতান আহমদ, সিরাজুল ইসলাম(৫৫) পিতা মৃত আক্কাস মিয়া, মোঃ ইমন (২৪) পিতা মোঃ ফারুক ও নাজমা আক্তার(৩৫) স্বামী মোঃ ফারুক সহ অজ্ঞাতনামা কয়েকজন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের উত্তর রামনারায়ণপুর এলাকার নিজ বসতবাড়ির পুকুরপাড়ে রাস্তা সংস্কারের জন্য মাটি কাটছিলেন বাবুল হোসেন। এ সময় প্রতিবেশীরা কাজে বাধা দেয়। একপর্যায়ে ফারুক, আলমগীর মেম্বারের নেতৃত্বে অন্যান্যরা দেশীয় অস্ত্র ধারালো দা, ছেনি, চুরি, লোহার রড, বাশের লাঠি দিয়া আক্রমণ করে বাবুল এর শরীরের বিভিন্ন স্থানে রক্ত জখম করে।
ভুক্তভোগী বাবুল হোসেনে জানান, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তাকে এলোপাতাড়িভাবে মারধর করা হয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও চোখের পাশে আঘাত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তার শোরচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত বাবুল হোসেনকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।