রিপোর্ট মো:ইব্রাহিম হাওলাদার
আমরা কি মানুষ না? নাকি মেশিন?- প্রশ্নটা করেছেন জাহাজের লস্কর *ইব্রাহিম লস্কর*। ২৪ ঘণ্টার অমানবিক ডিউটির কাহিনী ফেসবুকে লিখে তিনি কান্না চেপে রাখতে পারেননি।
ঘুম নেই, খাবারের সময় নেই
ইব্রাহিম লস্কর জানান, তার *সেকেন্ড ডিউটি* শুরু হয়েছিলো দুপুর *১২ টায়*। শেষ হওয়ার কথা ছিলো বিকাল *৪:১০* এ। কর্মকর্তারা রেস্টে পাঠালেও *সাড়ে ৫ টা* পর্যন্ত ঘুম আসেনি।
আবার সন্ধ্যা *৭ টার* দিকে ডাক পড়ে। রাত *১২ টায়* ডিউটি শেষ করে দৌড়ে খেয়ে রাত *২ টায়* একটু ঘুমাতে যান। কিন্তু *৩ টায়* আবার ডেকে তোলা হয়।
সকাল *৬:২০* এ আবার ডিউটি। এরপর বিকাল *৬ টা* থেকে আবার রাত *১২ টা* পর্যন্ত ডিউটি।
"চোখের মনি পড়ে যাচ্ছে"
১৫ জুলাই শনিবার সকাল ১২ টায় তিনি লিখেন, *"আমার শরীর এখন খুব খারাপ লাগছে। দাঁড়াতে পারছি না। চোখের মনি পড়ে যাচ্ছে। কিন্তু কর্মকর্তাদের কোনো নজর নেই।"*
তার অভিযোগ, ডিউটির মাঝে খাবার বা বিশ্রামের কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয় না। টানা কাজ করানো হয়।
*তীব্র নিন্দা ও প্রতিবাদের আহ্বান
ইব্রাহিম লস্কর বলেন, *"একজন লস্করের উপর কতটা অমানবিক নির্যাতন চলছে। টার্কি জীবনে কোনো মায়া-দয়া নেই। কর্মকর্তাদের জীবন সুন্দরভাবে চলে। আর আমাদের?
তিনি সাংবাদিক সমাজ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের* দৃষ্টি আকর্ষণ করে এই অমানবিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সেই সাথে তিনি সকলের কাছে অনুরোধ করেছেন, ভিডিওটি শেয়ার করে দিন। যেন কর্তৃপক্ষ পর্যন্ত আমাদের কষ্টের কথা পৌঁছে। আমরা বাঁচতে চাই। মানুষের মতো বাঁচতে চাই।