ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২
মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের কামালপুর আখরা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত ২৪শে আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে শেরপুর থেকে মৌলভীবাজারগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার কামালপুর আখড়ার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় স্থানীয় আখড়ায় হরিনাম কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা পথচারীদের সজোরে ধাক্কা দিয়ে গাড়িটি পাশের খালে পড়ে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় কামালপুর ইউনিয়নের আজমনি গ্রামের বাসিন্দা বেনু পালের।

ঘটনায় গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাদের সিলেটের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬শে আগস্ট) চিকিৎসকরা অয়ন দত্ত (গ্রাম: আজমনি, কামালপুর)-কে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহতরা হলেন:

সুধাংশু রঞ্জন দেব (গ্রাম: দক্ষিণ পৈলভাগ, কামালপুর) রাজু দত্ত (গ্রাম: সমপাশী, কামালপুর) হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকায় চিকিৎসাধীন এই দু'জনের শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।

আচমকা এই মর্মান্তিক দুর্ঘটনায় সমগ্র কামালপুর এলাকা ও নিহতের স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কটিতে অনিয়ন্ত্রিত যান চলাচল রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

বিষয় : মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x