ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ
মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ। চলতি বছরের প্রথম ছয় মাসে এ জেলায় এসেছে ৩ হাজার ৮৩৯ কোটি টাকা, যা সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

বৈশ্বিক নানা প্রতিবন্ধকতায়ও দেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহে কমবেশি ওঠানামা করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে মৌলভীবাজারে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এই জেলার যুবকরা বিভিন্ন পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বৈধপথে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে কাজ করছেন।

বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে মৌলভীবাজারে ৫ হাজার ৭৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৬ হাজার ৯৬৩ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে এই রেমিট্যান্স নিজস্ব ধারাবাহিকতায় এসেছে প্রায় ৩ হাজার ৮৩৯ কোটি টাকা।

তবে রেমিট্যান্স যোদ্ধারা দেশে ফেরার পর বিমানবন্দরে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও নজর দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রবাসীদের হয়রানি বন্ধ, প্রণোদনা বাড়ানোর পাশাপাশি হুন্ডি ও বিমানবন্দরে লাকেস চুরির মত ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ। চলতি বছরের প্রথম ছয় মাসে এ জেলায় এসেছে ৩ হাজার ৮৩৯ কোটি টাকা, যা সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

বৈশ্বিক নানা প্রতিবন্ধকতায়ও দেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহে কমবেশি ওঠানামা করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে মৌলভীবাজারে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এই জেলার যুবকরা বিভিন্ন পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বৈধপথে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে কাজ করছেন।

বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে মৌলভীবাজারে ৫ হাজার ৭৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৬ হাজার ৯৬৩ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে এই রেমিট্যান্স নিজস্ব ধারাবাহিকতায় এসেছে প্রায় ৩ হাজার ৮৩৯ কোটি টাকা।

তবে রেমিট্যান্স যোদ্ধারা দেশে ফেরার পর বিমানবন্দরে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও নজর দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রবাসীদের হয়রানি বন্ধ, প্রণোদনা বাড়ানোর পাশাপাশি হুন্ডি ও বিমানবন্দরে লাকেস চুরির মত ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x