ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

পাসপোর্ট করতে এসে হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ উঠেছে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

পাসপোর্ট করতে এসে হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ উঠেছে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে
পাসপোর্ট করতে এসে হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ উঠেছে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে

আনিসুর রহমান মানিক :

জেলা প্রতিনিধি ,পঞ্চগড় : 

পাসপোর্ট করতে এসে বাড়তি খরচ, হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ উঠেছে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে।

সোমবার(৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুপুর ২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়,পাসপোর্ট সংক্রান্ত কাজে অফিসে আসা অনেক গ্রাহককে মূল ফটক থেকে ভেতরে প্রবেশ করতে বাধা দিচ্ছেন দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। 

এ নিয়ে গ্রাহকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে।

গ্রাহকদের অভিযোগ, দুপুর ২টার পর পাসপোর্ট অফিসে কাউকেই অফিসে ঢুকতে দেওয়া হয় না। শুধু তাই নয়, কারণ জানতে চাইলে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে অনেক সময় খারাপ আচরণেরও শিকার হতে হয় তাদের। দূর-দূরান্ত থেকে পাসপোর্টের কাজে এসে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, নির্ধারিত নিয়ম থাকলে সেটি স্পষ্টভাবে জানানো হোক, আর গ্রাহকদের সঙ্গে যেন শালীন আচরণ করা হয়।

পাসপোর্ট করতে আসা গ্রাহকরা জানান, পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মীরা দুপুর ২ টা বাজলে অফিসে ঢুকতে দেয় না।  এমনি হয়নানি ও দুর্ব্যবহার করে।

ভক্সপপ : পাসপোর্ট করতে আসা  হযরানি শিকার গ্রাহকরা।

এ বিষয়ে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো: আবুল বাসার জানান, তিনি মাত্র সাত দিন হলো দায়িত্বে এসেছেন। বিষয়টি তিনি দেখছেন। তবে ক্যামেরার সামনে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি।

গ্রাহকদের হয়রানি বন্ধে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা।

বিষয় : পাসপোর্ট করতে এসে হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ উঠেছে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাসপোর্ট করতে এসে হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ উঠেছে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আনিসুর রহমান মানিক :

জেলা প্রতিনিধি ,পঞ্চগড় : 

পাসপোর্ট করতে এসে বাড়তি খরচ, হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ উঠেছে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে।

সোমবার(৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুপুর ২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়,পাসপোর্ট সংক্রান্ত কাজে অফিসে আসা অনেক গ্রাহককে মূল ফটক থেকে ভেতরে প্রবেশ করতে বাধা দিচ্ছেন দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। 

এ নিয়ে গ্রাহকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে।

গ্রাহকদের অভিযোগ, দুপুর ২টার পর পাসপোর্ট অফিসে কাউকেই অফিসে ঢুকতে দেওয়া হয় না। শুধু তাই নয়, কারণ জানতে চাইলে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে অনেক সময় খারাপ আচরণেরও শিকার হতে হয় তাদের। দূর-দূরান্ত থেকে পাসপোর্টের কাজে এসে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, নির্ধারিত নিয়ম থাকলে সেটি স্পষ্টভাবে জানানো হোক, আর গ্রাহকদের সঙ্গে যেন শালীন আচরণ করা হয়।

পাসপোর্ট করতে আসা গ্রাহকরা জানান, পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মীরা দুপুর ২ টা বাজলে অফিসে ঢুকতে দেয় না।  এমনি হয়নানি ও দুর্ব্যবহার করে।

ভক্সপপ : পাসপোর্ট করতে আসা  হযরানি শিকার গ্রাহকরা।

এ বিষয়ে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো: আবুল বাসার জানান, তিনি মাত্র সাত দিন হলো দায়িত্বে এসেছেন। বিষয়টি তিনি দেখছেন। তবে ক্যামেরার সামনে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি।

গ্রাহকদের হয়রানি বন্ধে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x