ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

১২ সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

১২ সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
১২ সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টায় বগুড়ার ধুনট উপজেলায় আসছেন। সফরকালে তিনি গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামের বাসিন্দা ও ১৯৬৯ সালের ইসলামী ছাত্র আন্দোলনের শহীদ আব্দুল মালেকের পারিবারিক কবরস্থানে গিয়ে তাঁর কবর জিয়ারত করবেন।

জানা গেছে, ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী ছাত্র আন্দোলনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি আব্দুল মালেক শহীদ হন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ধুনটের মানিকপোটল গ্রামে তাঁর কবর জিয়ারত করতে আসছেন।

ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল করিম  জানান, ডা. শফিকুর রহমান শেরপুর উপজেলা থেকে সরাসরি ধুনট হয়ে গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামে যাবেন। সেখানে তিনি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন।

জামায়াত আমিরের আগমন ও কবর জিয়ারত কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ আব্দুল মালেকের কবরস্থান পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ, ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, ধুনট উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামসহ ভাণ্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : ১২ সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১২ সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টায় বগুড়ার ধুনট উপজেলায় আসছেন। সফরকালে তিনি গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামের বাসিন্দা ও ১৯৬৯ সালের ইসলামী ছাত্র আন্দোলনের শহীদ আব্দুল মালেকের পারিবারিক কবরস্থানে গিয়ে তাঁর কবর জিয়ারত করবেন।

জানা গেছে, ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী ছাত্র আন্দোলনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি আব্দুল মালেক শহীদ হন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ধুনটের মানিকপোটল গ্রামে তাঁর কবর জিয়ারত করতে আসছেন।

ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল করিম  জানান, ডা. শফিকুর রহমান শেরপুর উপজেলা থেকে সরাসরি ধুনট হয়ে গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামে যাবেন। সেখানে তিনি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন।

জামায়াত আমিরের আগমন ও কবর জিয়ারত কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ আব্দুল মালেকের কবরস্থান পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ, ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, ধুনট উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামসহ ভাণ্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x