ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

সিংড়ায় অবৈধ সার বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় অবৈধ সার বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা
সিংড়ায় অবৈধ সার বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ এবং সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিয়াশ বাজার ও বিয়াশ চারমাথা মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিয়াশ বাজারের ব্যবসায়ী মো. রাসেলের দোকানে অবৈধভাবে সার মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই আইনে তাকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, বিয়াশ চারমাথা মোড়ের ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানকে অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উপকরণ সার ও বালাইনাশকের অবৈধ মজুদ, বিক্রি এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

বিষয় : সিংড়ায় অবৈধ সার বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিংড়ায় অবৈধ সার বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ এবং সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিয়াশ বাজার ও বিয়াশ চারমাথা মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিয়াশ বাজারের ব্যবসায়ী মো. রাসেলের দোকানে অবৈধভাবে সার মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই আইনে তাকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, বিয়াশ চারমাথা মোড়ের ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানকে অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উপকরণ সার ও বালাইনাশকের অবৈধ মজুদ, বিক্রি এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x