ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ
ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ

আনিসুর রহমান মানিক 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন ও আদালতের মুখোমুখি হন।”

রোববার পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে ডা. জাহিদ হোসেন বলেন, “যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে—প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।”

তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের আইন ও আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণের আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। বিদেশে বসে স্বৈরাচারের দোসরেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা ধরনের উসকানি দিচ্ছে। এর মাধ্যমে ‘মব কালচার’ সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির দীর্ঘ আন্দোলন ও নেতা-কর্মীদের ত্যাগের কথা তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপি এ দেশের মাটিতে থেকে এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে থেকেছে।”

তিনি আরও বলেন, বিএনপির শত শত নেতা-কর্মীকে গুম করা হয়েছে এবং লাখো নেতা-কর্মীকে কারাগারে নেওয়া হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এত প্রতিকূলতার পরও বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভাঙতে পারেনি বলে দাবি করেন মন্ত্রী।

বিষয় : ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আনিসুর রহমান মানিক 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন ও আদালতের মুখোমুখি হন।”

রোববার পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে ডা. জাহিদ হোসেন বলেন, “যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে—প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।”

তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের আইন ও আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণের আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। বিদেশে বসে স্বৈরাচারের দোসরেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা ধরনের উসকানি দিচ্ছে। এর মাধ্যমে ‘মব কালচার’ সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির দীর্ঘ আন্দোলন ও নেতা-কর্মীদের ত্যাগের কথা তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপি এ দেশের মাটিতে থেকে এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে থেকেছে।”

তিনি আরও বলেন, বিএনপির শত শত নেতা-কর্মীকে গুম করা হয়েছে এবং লাখো নেতা-কর্মীকে কারাগারে নেওয়া হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এত প্রতিকূলতার পরও বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভাঙতে পারেনি বলে দাবি করেন মন্ত্রী।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x