ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

ভারতে প্রকাশিত সাহিত্য গ্রন্থে স্থান পেল বাংলাদেশি তরুণ লেখক রজত সাহার লেখা

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

ভারতে প্রকাশিত সাহিত্য গ্রন্থে স্থান পেল বাংলাদেশি তরুণ লেখক রজত সাহার লেখা
ভারতে প্রকাশিত সাহিত্য গ্রন্থে স্থান পেল বাংলাদেশি তরুণ লেখক রজত সাহার লেখা

বিশেষ প্রতিনিধি:

ভারত থেকে প্রকাশিত যৌথ সাহিত্য গ্রন্থ ‘বাবা’ (২য় সংখ্যা)-এ স্থান পেয়েছে বাংলাদেশি তরুণ উদীয়মান লেখক রজত সাহার আবেগঘন সাহিত্যকর্ম। বাবা-মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাকে কেন্দ্র করে সংকলিত আন্তর্জাতিক এই গ্রন্থে রজত সাহার "বাবা" শিরোনামের লেখাটি (৩১ নম্বর পৃষ্ঠায়) অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্রন্থটিতে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট সাহিত্যিক ও উদীয়মান কবি-লেখকদের লেখা সংকলিত হয়েছে। সেখানে নিজ যোগ্যতায় স্থান করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তরুণ এই লেখক। গ্রন্থটির প্রচ্ছদে উল্লেখ করা হয়েছে— "বাবা মানে শুধু একজন মানুষ নয়, বাবা মানে আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়।"

সংকলনে নিজের লেখা স্থান পাওয়া প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করে লেখক রজত সাহা জানান, বাবার ত্যাগ, ভালোবাসা ও না-বলা গল্পগুলো নিয়েই লেখাটি রচনা করেছিলেন। আন্তর্জাতিক পর্যায়ের কোনো সাহিত্য গ্রন্থে নিজের লেখা প্রকাশ হওয়াটা তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও প্রেরণার।

উল্লেখ্য, তরুণ এই লেখক ইতিপূর্বেও বিভিন্ন সাহিত্য চর্চা ও লেখনীর মাধ্যমে নিজ মেধার স্বাক্ষর রেখেছেন। ভারতে প্রকাশিত এই যৌথ সংকলনে তাঁর লেখা স্থান পাওয়ায় স্থানীয় সুধীসমাজ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিষয় : ভারতে প্রকাশিত সাহিত্য গ্রন্থে স্থান পেল বাংলাদেশি তরুণ লেখক রজত সাহার লেখা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতে প্রকাশিত সাহিত্য গ্রন্থে স্থান পেল বাংলাদেশি তরুণ লেখক রজত সাহার লেখা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি:

ভারত থেকে প্রকাশিত যৌথ সাহিত্য গ্রন্থ ‘বাবা’ (২য় সংখ্যা)-এ স্থান পেয়েছে বাংলাদেশি তরুণ উদীয়মান লেখক রজত সাহার আবেগঘন সাহিত্যকর্ম। বাবা-মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাকে কেন্দ্র করে সংকলিত আন্তর্জাতিক এই গ্রন্থে রজত সাহার "বাবা" শিরোনামের লেখাটি (৩১ নম্বর পৃষ্ঠায়) অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্রন্থটিতে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট সাহিত্যিক ও উদীয়মান কবি-লেখকদের লেখা সংকলিত হয়েছে। সেখানে নিজ যোগ্যতায় স্থান করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তরুণ এই লেখক। গ্রন্থটির প্রচ্ছদে উল্লেখ করা হয়েছে— "বাবা মানে শুধু একজন মানুষ নয়, বাবা মানে আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়।"

সংকলনে নিজের লেখা স্থান পাওয়া প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করে লেখক রজত সাহা জানান, বাবার ত্যাগ, ভালোবাসা ও না-বলা গল্পগুলো নিয়েই লেখাটি রচনা করেছিলেন। আন্তর্জাতিক পর্যায়ের কোনো সাহিত্য গ্রন্থে নিজের লেখা প্রকাশ হওয়াটা তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও প্রেরণার।

উল্লেখ্য, তরুণ এই লেখক ইতিপূর্বেও বিভিন্ন সাহিত্য চর্চা ও লেখনীর মাধ্যমে নিজ মেধার স্বাক্ষর রেখেছেন। ভারতে প্রকাশিত এই যৌথ সংকলনে তাঁর লেখা স্থান পাওয়ায় স্থানীয় সুধীসমাজ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x