ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

পঞ্চগড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, গণধর্ষণের অভিযোগে দুইজন আটক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, গণধর্ষণের অভিযোগে দুইজন আটক
পঞ্চগড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, গণধর্ষণের অভিযোগে দুইজন আটক

আনিসুর রহমান মানিক 

পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকায় এক নবম শ্রেণির শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে রাতভর গণধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক অটোচালকসহ পাঁচজনকে অভিযুক্ত করে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করেছে।

পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে ওই কিশোরীকে প্রেমের সম্পর্কের কথা বলে কৌশলে ডেকে নিয়ে যান অভিযুক্তরা। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে রাতভর নির্যাতন করা হয়। ভোরের দিকে কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফেরে সে।

বাড়িতে ফেরার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী বিষপান করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তাকে গুরুতর অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত ১৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে পুলিশ সোহেল ও রফিকুল নামে দুইজনকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিষয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিষয় : পঞ্চগড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, গণধর্ষণের অভিযোগে দুইজন আটক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, গণধর্ষণের অভিযোগে দুইজন আটক

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আনিসুর রহমান মানিক 

পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকায় এক নবম শ্রেণির শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে রাতভর গণধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক অটোচালকসহ পাঁচজনকে অভিযুক্ত করে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করেছে।

পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে ওই কিশোরীকে প্রেমের সম্পর্কের কথা বলে কৌশলে ডেকে নিয়ে যান অভিযুক্তরা। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে রাতভর নির্যাতন করা হয়। ভোরের দিকে কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফেরে সে।

বাড়িতে ফেরার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী বিষপান করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তাকে গুরুতর অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত ১৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে পুলিশ সোহেল ও রফিকুল নামে দুইজনকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিষয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x