ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল
শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল

মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও শিবগঞ্জ পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ওই কমিটির স্বাক্ষরে গঠিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গুলোকেও অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের ক্ষেত্রে জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষর আবশ্যক। কিন্তু জেলা বিএনপির সদস্য সচিবের স্বাক্ষর ছাড়াই শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুটি আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। ফলে সাংগঠনিক বিধি অনুযায়ী এসব কমিটি বৈধ নয়। সম্প্রতি মো. আশরাফুল হক (আশরাফ চেয়ারম্যান)-কে আহ্বায়ক ও মো. তৌসিকুল ইসলামকে সদস্য সচিব করে শিবগঞ্জ উপজেলা বিএনপির এবং মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক ও মো. আলমগীর কবির (জুয়েল)-কে সদস্য সচিব করে শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি দুটি অসাবধানতাবশত দুইজনের স্বাক্ষরে প্রকাশিত হওয়ায় তা বাতিল করা হয়েছে। একই সঙ্গে এসব কমিটির মাধ্যমে গঠিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিও অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২২ সালের ২৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে আশরাফুল আলম রশিদকে আহ্বায়ক এবং মো. হায়াত উদ্দৌলাকে সদস্য সচিব করে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে আশরাফুল আলম রশিদ স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মবীনুর রহমান মিয়া ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, মো. জিল্লুর রহমানকে আহ্বায়ক ও মো. মতিউর রহমান লিটনকে সদস্য সচিব করে গঠিত শিবগঞ্জ পৌর বিএনপির কমিটিকেই বৈধ ও সাংগঠনিকভাবে স্বীকৃত কমিটি হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি দলের সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীকে অবহিত করার জন্য ওই সাংগঠনিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয় : শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x