ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে মানাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন ‘যা দেখি, তাই বলি’ প্রত্যয়ে পথচলার এক বছর

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে মানাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন  ‘যা দেখি, তাই বলি’ প্রত্যয়ে পথচলার এক বছর
ধুনটে বর্ণাঢ্য আয়োজনে মানাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন ‘যা দেখি, তাই বলি’ প্রত্যয়ে পথচলার এক বছর

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

‘যা দেখি, তাই বলি’—এই প্রত্যয়কে সামনে রেখে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম মানাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে মানাস মিডিয়া পরিবারের পরিচিতি, কেক কাটা, মানাস মিডিয়া ডটকম নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেলের উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানাস মিডিয়ার সম্পাদক ও প্রকাশক রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ছোলায়মান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এ কে এম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফেরদৌস আলম।

মানাস মিডিয়ার সহ-সম্পাদক নাহিদ হাসান রবিন ও প্রতিবেদক রোদেলা তানজিম নিধির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক সমকালের উত্তরাঞ্চল প্রধান লিমন বাসার, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ফরহাদুজ্জামান শাহী, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, মানাস মিডিয়ার নির্বাহী সম্পাদক আশিক আহমেদ, শিক্ষক বিকাশ চন্দ্র সাহা, মাহবুবা তানবীন সীমা ও জান্নাতুল ফেরদৌস।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য তুলে ধরা এবং প্রান্তিক মানুষের কথা বলার প্রত্যয় নিয়ে মানাস মিডিয়া ইতোমধ্যে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করেছে। আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরে জনসাধারণের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

বিষয় : ধুনটে বর্ণাঢ্য আয়োজনে মানাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন ‘যা দেখি, তাই বলি’ প্রত্যয়ে পথচলার এক বছর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে মানাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন ‘যা দেখি, তাই বলি’ প্রত্যয়ে পথচলার এক বছর

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

‘যা দেখি, তাই বলি’—এই প্রত্যয়কে সামনে রেখে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম মানাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে মানাস মিডিয়া পরিবারের পরিচিতি, কেক কাটা, মানাস মিডিয়া ডটকম নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেলের উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানাস মিডিয়ার সম্পাদক ও প্রকাশক রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ছোলায়মান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এ কে এম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফেরদৌস আলম।

মানাস মিডিয়ার সহ-সম্পাদক নাহিদ হাসান রবিন ও প্রতিবেদক রোদেলা তানজিম নিধির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক সমকালের উত্তরাঞ্চল প্রধান লিমন বাসার, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ফরহাদুজ্জামান শাহী, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, মানাস মিডিয়ার নির্বাহী সম্পাদক আশিক আহমেদ, শিক্ষক বিকাশ চন্দ্র সাহা, মাহবুবা তানবীন সীমা ও জান্নাতুল ফেরদৌস।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য তুলে ধরা এবং প্রান্তিক মানুষের কথা বলার প্রত্যয় নিয়ে মানাস মিডিয়া ইতোমধ্যে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করেছে। আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরে জনসাধারণের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x