ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

কার্যক্রম নিষিদ্ধ পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির উজ্জল আটক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির উজ্জল আটক
কার্যক্রম নিষিদ্ধ পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির উজ্জল আটক

আনিসুর রহমান মানিক : পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশের একটি দল এস এম হুমায়ূন কবির উজ্জলকে তার নিজ বাসভবন থেকে আটক করে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিখোঁজ আল আমিনকে কেন্দ্র করে করা মামলা, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাও রয়েছে।

আটকের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান এস এম হুমায়ূন কবির উজ্জলের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রয়োজনীয় কাজ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

বিষয় : কার্যক্রম নিষিদ্ধ পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির উজ্জল আটক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির উজ্জল আটক

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আনিসুর রহমান মানিক : পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশের একটি দল এস এম হুমায়ূন কবির উজ্জলকে তার নিজ বাসভবন থেকে আটক করে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিখোঁজ আল আমিনকে কেন্দ্র করে করা মামলা, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাও রয়েছে।

আটকের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান এস এম হুমায়ূন কবির উজ্জলের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রয়োজনীয় কাজ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x