ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

ক্রীড়াক্ষেত্রে রেফারিদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান পুলিশ কমিশনারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

ক্রীড়াক্ষেত্রে রেফারিদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান পুলিশ কমিশনারের
ক্রীড়াক্ষেত্রে রেফারিদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান পুলিশ কমিশনারের

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা 

 প্রতিনিধিঃ

রংপুর ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মুঃ মাহবুবুর রশীদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে রংপুর ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির প্রথম সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্য।

সভায় নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, প্রথম সভার মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। বর্তমান ও পূর্ববর্তী কমিটির সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, ফুটবল খেলায় রেফারিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে শৃঙ্খলা, খেলার নিয়ম-নীতি এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রেফারিদের নিরপেক্ষতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হয়। প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি রেফারিদের প্রতি আহ্বান জানান।

সভায় রংপুর ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তাঁদের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন পুলিশ কমিশনার।

বিষয় : ক্রীড়াক্ষেত্রে রেফারিদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান পুলিশ কমিশনারের

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ক্রীড়াক্ষেত্রে রেফারিদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান পুলিশ কমিশনারের

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা 

 প্রতিনিধিঃ

রংপুর ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মুঃ মাহবুবুর রশীদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে রংপুর ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির প্রথম সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্য।

সভায় নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, প্রথম সভার মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। বর্তমান ও পূর্ববর্তী কমিটির সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, ফুটবল খেলায় রেফারিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে শৃঙ্খলা, খেলার নিয়ম-নীতি এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রেফারিদের নিরপেক্ষতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হয়। প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি রেফারিদের প্রতি আহ্বান জানান।

সভায় রংপুর ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তাঁদের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন পুলিশ কমিশনার।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x