ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

কুমিল্লা চকবাজার পুলিশ ফাড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্বার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা চকবাজার পুলিশ ফাড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্বার
কুমিল্লা চকবাজার পুলিশ ফাড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্বার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর অরণ্যপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কোতয়ালী থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিনসহ পুলিশের সদস্যরা জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকার নুর আলী মিয়ার বাড়িতে রাজু নামের এক নারীর ঘরে অভিযান চালানো হয়। এ সময় ওই ঘর থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার পুলিশ ফাঁড়ির আইসি তাপস চন্দ্র রায় বলেন, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জব্দ করা মদ থানায় হস্তান্তর এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয় : কুমিল্লা চকবাজার পুলিশ ফাড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্বার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুমিল্লা চকবাজার পুলিশ ফাড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্বার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর অরণ্যপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কোতয়ালী থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিনসহ পুলিশের সদস্যরা জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকার নুর আলী মিয়ার বাড়িতে রাজু নামের এক নারীর ঘরে অভিযান চালানো হয়। এ সময় ওই ঘর থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার পুলিশ ফাঁড়ির আইসি তাপস চন্দ্র রায় বলেন, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জব্দ করা মদ থানায় হস্তান্তর এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x