ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

২০৩০ সালের মধ্যে গ্যাসের সংকট শূন্য নেমে আাসবে আশা প্রতিমন্ত্রী অমিত'র জাতীয় গ্রীডে সংযুক্ত হয়েছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সালের মধ্যে গ্যাসের সংকট শূন্য নেমে আাসবে আশা প্রতিমন্ত্রী অমিত'র     জাতীয় গ্রীডে সংযুক্ত হয়েছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০৩০ সালের মধ্যে গ্যাসের সংকট শূন্য নেমে আাসবে আশা প্রতিমন্ত্রী অমিত'র জাতীয় গ্রীডে সংযুক্ত হয়েছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। 

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কম্পানি  লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস।

সংশ্লিষ্টরা জানান, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়।

একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে কূপটির খনন করা হয়। প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

এরপর গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

এখন থেকে তিতাস-২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন নিয়মিতভাবে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। নতুন এই কূপ যুক্ত হওয়ায় দেশের গ্যাসের সরবরাহ আরো বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার উদ্বোধনী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ, শ্যামল, এমপি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,  বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিকসহ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এম.পি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 'সরকার কেবল বিদেশের উপর নির্ভর করবে না। আভ্যন্তরীন সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খননের প্রক্রিয়া চলছে।' 

ছবি ক্যাপসনঃ জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।

বিষয় : ২০৩০ সালের মধ্যে গ্যাসের সংকট শূন্য নেমে আাসবে আশা প্রতিমন্ত্রী অমিত'র জাতীয় গ্রীডে সংযুক্ত হয়েছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২০৩০ সালের মধ্যে গ্যাসের সংকট শূন্য নেমে আাসবে আশা প্রতিমন্ত্রী অমিত'র জাতীয় গ্রীডে সংযুক্ত হয়েছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। 

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কম্পানি  লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস।

সংশ্লিষ্টরা জানান, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়।

একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে কূপটির খনন করা হয়। প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

এরপর গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

এখন থেকে তিতাস-২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন নিয়মিতভাবে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। নতুন এই কূপ যুক্ত হওয়ায় দেশের গ্যাসের সরবরাহ আরো বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার উদ্বোধনী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ, শ্যামল, এমপি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,  বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিকসহ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এম.পি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 'সরকার কেবল বিদেশের উপর নির্ভর করবে না। আভ্যন্তরীন সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খননের প্রক্রিয়া চলছে।' 

ছবি ক্যাপসনঃ জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x