ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ:  ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের  প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন
ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উত্তীর্ণ করার লক্ষ্যে অধিগ্রহণকৃত জমি, বাড়ি, দোকান কোঠা ও ক্ষতিগ্রস্থ দোকানদারদের ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রাণী ও বৈষম্য এবং অসৌজন্যমূলক আচরণে প্রতিবাদে সিলেটের বিশ্বনাথের ৪ মৌজাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ-দক্ষিণ সুরমার উপজেলার সীমানাবর্তি রশিদপুর পয়েন্টে ‘ফরিদপুর, তাজমহরমপুর, রশিদপুর ও আরদিলপুর’ মৌজাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

১৫ দিনের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, একদিকে যেমন ওই মৌজাগুলোর সরকার নির্ধারিত দামের চেয়ে আমাদেরকে ক্ষতিপূরণ প্রদানের জন্য যে তালিকা তৈরী করা হয়েছে তা চরম বৈষম্য রয়েছে, অন্যদিকে সরকারি উন্নয়ন ও জনসাধারণের কল্যাণের কথা চিন্তা করে আমরা যখন তাদেরই নির্ধারণকৃত টাকা গ্রহন করতে ইচ্ছুক, তখন তারা আমাদেরকে (এলাকাবাসী) চরমভাবে হয়রাণী করছে। এমনকি ক্ষতিগ্রস্থ মসজিদগুলোর টাকা প্রদানেও তারা এলাকাবাসীর  সাথে অবিরত ‘হয়রাণী ও অসৌজন্যমূলক আচরণ’র করছেন। কর্তৃপক্ষের অবহেলার কারণে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এলাকাবাসী। তাই আগামী ১৫ দিনের মধ্যে আমরা আমাদের ক্ষতিপূরণের টাকা না পেলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও রশিদপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ রফিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ ভোক্তভোগী শেখ নূর মিয়া, শেখ মোঃ আজাদ, আব্দুল মান্নান, মঈনুল ইসলাম খান, আবু সাঈদ হিরণ, আব্দুল খালিক, হাজী ফারুক মিয়, আরজুমন্দ আলী, সুহেল রানা, জুনাব আলী, জাহাঙ্গীর মিয়া, গৌছ আলী, নজরুল ইসলাম মনির মেম্বার।

মানববন্ধন কর্মসূচিতে এসময় সিলেটের বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Image

বিষয় : ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উত্তীর্ণ করার লক্ষ্যে অধিগ্রহণকৃত জমি, বাড়ি, দোকান কোঠা ও ক্ষতিগ্রস্থ দোকানদারদের ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রাণী ও বৈষম্য এবং অসৌজন্যমূলক আচরণে প্রতিবাদে সিলেটের বিশ্বনাথের ৪ মৌজাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ-দক্ষিণ সুরমার উপজেলার সীমানাবর্তি রশিদপুর পয়েন্টে ‘ফরিদপুর, তাজমহরমপুর, রশিদপুর ও আরদিলপুর’ মৌজাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

১৫ দিনের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, একদিকে যেমন ওই মৌজাগুলোর সরকার নির্ধারিত দামের চেয়ে আমাদেরকে ক্ষতিপূরণ প্রদানের জন্য যে তালিকা তৈরী করা হয়েছে তা চরম বৈষম্য রয়েছে, অন্যদিকে সরকারি উন্নয়ন ও জনসাধারণের কল্যাণের কথা চিন্তা করে আমরা যখন তাদেরই নির্ধারণকৃত টাকা গ্রহন করতে ইচ্ছুক, তখন তারা আমাদেরকে (এলাকাবাসী) চরমভাবে হয়রাণী করছে। এমনকি ক্ষতিগ্রস্থ মসজিদগুলোর টাকা প্রদানেও তারা এলাকাবাসীর  সাথে অবিরত ‘হয়রাণী ও অসৌজন্যমূলক আচরণ’র করছেন। কর্তৃপক্ষের অবহেলার কারণে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এলাকাবাসী। তাই আগামী ১৫ দিনের মধ্যে আমরা আমাদের ক্ষতিপূরণের টাকা না পেলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও রশিদপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ রফিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ ভোক্তভোগী শেখ নূর মিয়া, শেখ মোঃ আজাদ, আব্দুল মান্নান, মঈনুল ইসলাম খান, আবু সাঈদ হিরণ, আব্দুল খালিক, হাজী ফারুক মিয়, আরজুমন্দ আলী, সুহেল রানা, জুনাব আলী, জাহাঙ্গীর মিয়া, গৌছ আলী, নজরুল ইসলাম মনির মেম্বার।

মানববন্ধন কর্মসূচিতে এসময় সিলেটের বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x