দাউদকান্দি কুমিল্লা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ও তাঁর সৃষ্টিশীল জীবন-দর্শনকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লা দাউদকান্দিতে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, দাউদকান্দি, কুমিল্লার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখে। নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং কাজী নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে নির্ধারিত বিভিন্ন ইভেন্টে তারা অংশ নেয়।
আয়োজকরা জানান, কাজী নজরুল ইসলাম ছিলেন প্রগতি ও প্রতিবাদের প্রতীক। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিল্প-সংস্কৃতির অনুরাগের পাশাপাশি জাতীয় ঐতিহ্যের চর্চা আরো বেগবান হবে।প্রতিযোগিতার সমাপ্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজনে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গুণীজন উপস্থিত ছিলেন।
মতামত