ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর এন টিভি বিডি

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৭

প্রকাশ : ০৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৭
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে লোহাগড়া পৌরসভার কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মিথিলা সাহার সভাপতিত্বে আয়োজিত ওই সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ‘দাতা সদস্য’ পদে নাম প্রস্তাবকে কেন্দ্র করে উপস্থিত দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগে বলা হয়েছে, কচুবাড়ীয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাবের সমাজদারের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি রামদা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সভাস্থলে হামলা চালান। এ সময় একই গ্রামের সাবিদ শেখ, আব্দুল্লাহ শেখ (অপু), হারুন মোল্যা, কবির হোসেন ও দিলীপ সমাদ্দারসহ কয়েকজনকে মারধর ও কুপিয়ে আহত করা হয়। সংঘর্ষ থামাতে গেলে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় কচুবাড়ীয়া গ্রামের জাহাঙ্গীর শেখ বাদী হয়ে শনিবার রাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বিষয় : সংঘর্ষ নড়াইল লোহাগড়া

আর এন টিভি বিডি

শনিবার, ১৩ জুন ২০২৬

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৭

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x