ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের মহিষডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে মো. আবদুর রহিম হাওলাদার (৪১) এবং মহিষডাঙ্গা গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে আমতলী থানার এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় মোসা. মিনারা বেগমের বসতঘরের পশ্চিম পাশে পুকুরপাড় থেকে আবদুর রহিম হাওলাদারকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। একই অভিযানে তার সহযোগী হিসেবে মিজানুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়াসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে আমতলী থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Image

বিষয় : আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের মহিষডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে মো. আবদুর রহিম হাওলাদার (৪১) এবং মহিষডাঙ্গা গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে আমতলী থানার এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় মোসা. মিনারা বেগমের বসতঘরের পশ্চিম পাশে পুকুরপাড় থেকে আবদুর রহিম হাওলাদারকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। একই অভিযানে তার সহযোগী হিসেবে মিজানুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়াসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে আমতলী থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি
আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
0:00 0:00
1.0x