ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

​মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ দূষণের দায়ে এই অভিযানে কারখানার সঙ্গে জড়িত ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার (৫ আগস্ট) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর উপায়ে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন।

​৮ জন অপরাধের মাত্রা অনুযায়ী ১ থেকে ৩ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। ১০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের জরিমানা।

​অন্যান্য পদক্ষেপ ভবিষ্যতে যাতে অবৈধ কার্যক্রম পুনরায় চালুকরা না যায়, সেজন্য নেসকো-১-এর সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।অভিযানে সদর মডেল থানা পুলিশের দুটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

​এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ জানান, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

​মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ দূষণের দায়ে এই অভিযানে কারখানার সঙ্গে জড়িত ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার (৫ আগস্ট) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর উপায়ে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন।

​৮ জন অপরাধের মাত্রা অনুযায়ী ১ থেকে ৩ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। ১০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের জরিমানা।

​অন্যান্য পদক্ষেপ ভবিষ্যতে যাতে অবৈধ কার্যক্রম পুনরায় চালুকরা না যায়, সেজন্য নেসকো-১-এর সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।অভিযানে সদর মডেল থানা পুলিশের দুটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

​এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ জানান, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আর এন টিভি বিডি

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x