ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির

 মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরে সংগঠনকে সুসংগঠিত করা, দাওয়াতী কার্যক্রম সম্প্রসারণ এবং আদর্শিক দায়িত্ব পালনে দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী এবং সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবুজার গিফারী। বক্তারা বলেন, সংগঠনের দাওয়াতী কাজ আরও বিস্তৃত করতে দায়িত্বশীলদের নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি কুরআনের আহ্বানে সাড়া দিয়ে ব্যক্তি ও সমাজজীবনে আদর্শ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। শিক্ষা শিবিরে ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা অংশ নেন।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

 মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরে সংগঠনকে সুসংগঠিত করা, দাওয়াতী কার্যক্রম সম্প্রসারণ এবং আদর্শিক দায়িত্ব পালনে দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী এবং সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবুজার গিফারী। বক্তারা বলেন, সংগঠনের দাওয়াতী কাজ আরও বিস্তৃত করতে দায়িত্বশীলদের নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি কুরআনের আহ্বানে সাড়া দিয়ে ব্যক্তি ও সমাজজীবনে আদর্শ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। শিক্ষা শিবিরে ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা অংশ নেন।

আর এন টিভি বিডি

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x