ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

আর্কাইভ দেখুন

রংপুরে চার খুন  রাতের আঁধারে ’ক্রাইম সিন’ থেকে পুলিশ কি আলামত ধ্বংস করতে চাচ্ছে

রংপুরে চার খুন রাতের আঁধারে ’ক্রাইম সিন’ থেকে পুলিশ কি আলামত ধ্বংস করতে চাচ্ছে

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি রংপুর নগীর দাসপাড়া এলাকায় একই পরিবারের চারজন খুনের ‘ক্রাইম সিন’ থেকে পুলিশ রাতের আঁধারে আলামত ধ্বংস করার চেষ্টা করেছে। বুধবার রাত আনুমানিক আটটার দিকে নিহত গণপতি চক্রবর্তীর বাড়ীর ভেতর পানির লাইনের সুইচ অন করে দিয়ে ছাদের ওপর পানির ট্যাঙ্কি ওভার ফ্লো হয়ে ছাদটি পানিতে ডুবে যায়। এসময় ছাদের পানি নিচে গড়িয়ে পড়তে থাকে। এ কাজটি করেছেন ’ক্রাইম সিন’ বাড়ীটির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর আব্দুল হালিম। পুলিশের ভাষ্য অনুযায়ী ছাদের ওপরে খুনিরা ইয়াবা সেবন করে গণপতি চক্রবর্তীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে। ছাদ থেকে পানি পড়ার শব্দে স্থানীয়রা ছুটে গেলে পুলিশ কর্মকর্তা লুকোচুরি করতে থাকেন। খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে সংবাদকর্মীরা ছুটে যান। পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল হালিম সাংবাদিকেদর জানান, ‘আমি ক্রাইম সিন ঘরের ভেতর ঢুকেছিলাম বৈদ্যুতিক বাতির সুইচ অন করে দেওয়ার জন্য কিন্তু ভুল করে পানির লাইনের সুইচ অন করে দিয়েছে। এ কারনে ছাদের ওপর পানি ট্যাঙ্কি ভরাট হয়ে পানি ওভার ফ্লো হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। আমি পরবর্তিতে পানির লাইনের সুইচটি বন্ধ করে দেই।’’ত্রাইম সিন’ বাড়ীর ভেতর গিয়ে বৈদ্যুতিক সংযোগের সুইচ অন করার জন্য উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়েছেন কিনা প্রশ্নে তিনি কোন উত্তর দেননি। স্থানীয়রা জানান, শনিবার রাতে বাড়ীটি থেকে চারটি মরদেহ উদ্ধার করার পর বাড়ীটি ’ক্রাইম সিন’ হিসেবে চিহ্নিত করা হয়। বাড়ীর ভেতর, বাইরে ও ছাদে রাতদিন সার্বক্ষনিক বৈদ্যুতিক বাতি জ্বালানো থাকতো। বুধবার রাত আটটার দিকে হঠাৎ বাড়ীর বৈদ্যুতিক বাতি বন্ধ হয়ে যায়। বাড়ীটিতে বৈদ্যুতিক বাতির সুইচবোর্ড ও পানির লাইনের সুইচবোর্ড পৃথক স্থানে রয়েছে। তারা জানান, বাড়ীটির ছাদটি ক্রাইম সিন। সেখানে খুনিদের হাতের ছাপ রয়েছে এবং অন্যন্য আলামতও থাকতে পারে। এসব আলামত নষ্ট করতেই পুলিশ পুর্ব পরিকিল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। হয়তো পুলিশ ছাদে পানি ভরার আগে কোন ধরনের মেডিসি স্প্রে করে থাকতে পারে। স্থানীয় অনেকেই বলছেন্, পুলিশের ধারনা ছিলো বৃষ্টি হবে। পুলিশ বৃষ্টির জন্য অপেক্ষাও করছিলো। অবশেষে বৃষ্টি না হওয়ায় ভুগর্ভস্থ পানি ব্যবহার করে ক্রাইম সিনের ছাদটি পরিস্কার করেছে। গ্রেফতার যুবক সিদ্ধার্থ দাসের বড় ভাই পার্থ দাস কাঁদতে কাঁদতে বলেন, ‘বাড়ীটির ছাদে খুনিদের হাতের ছাপ কিংবা অন্য আলামত রয়েছে। এটা নষ্ট করতেই পুলিশ রাতের আঁধারে ছাদে পানি ভরাট করেছে। আমার ভাই খুনি নয়। তাকে ফাঁসানো হয়েছে। গ্রেফতারের পর আমরা সিদ্ধার্থের সাথে দেখা করতে পারিনি, কথা বলতে পারিনি। সিদ্ধার্থকে সাংবাদিকদের সাথেও কথা বলতে দেয়নি।’ ‘মঙ্গলবার গভীর রাতেও ওই বাড়ী থেকে অজানা লোক বেড়াতে দেখেছিলাম। তাদের গায়ে লাল জামা ছিলো। বুধবার রাতে পুলিশ পানি দিয়ে ছাদ ভরাট বরে। সিদ্ধার্থ গ্রেফতার হওয়ার পর থেকে আমাদের চোখে ঘুম নেই,’ তিনি বলেন।সিদ্ধার্থের বাবা বিনয় দাস বলেন, ‘সন্ধ্যায় বাড়ীটিতে বাতি জ্বলে ছিলো। গঠাৎ বাতি বন্ধ হয়ে যায়। এরপর বাড়ীটির ছাদ পানিতে ভরে যায়। পুলিশ পরিকল্পিতভাবে রহস্য লুকাতে চাচ্ছে, আলামত নষ্ট করতে চাচ্ছে।’এদিকে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি জিন্নাত আলী ও মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ডিবি প্রধান সনাতন চক্রবর্তীসহ অন্যন্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন রাত ১১টায়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।মামলার বাদী ও নিহত গণপতি চক্রবর্তীর দাদা গোপিনাথ চক্রবর্তী জানান, ‘মঙ্গলবার দুপুরে বাড়ীর উঠানে শ্রাদ্ধ করার জন্য অনুমতি নিতে হয়েছিলো পুলিশের কাছ থেকে। আমাদেরকে বাড়ীর ভেতর ঢুকতে দেওয়া হয়নি ‘ক্রাইম সিন’ বলে। বাড়ীটির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কেন বাড়ীর ভেতর গেল এবং পানির লাইনের সুইচ অন করলো। এখানে গোপন রহস্য রয়েছে বলে মনে হচ্ছে।’মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী জানান,’ মামলা সংশ্লিষ্ঠ ব্যক্তি ছাড়া ক্রাইম সিনে কেউ প্রবেশ করতে পারবে না। আমি স্যারের সাথে এসেছি। স্যার এ ব্যাপারে বিস্তারিত বলবেন।’ডিবি প্রধান সনাতন চক্রবর্তী জানান,’ ক্রাইম সিনের বাড়ীটির নিরাপত্তার জন্য দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ভুল করে বৈদ্যুতিক বাতির সুইচ অন করতে গিয়ে পানির লাইনের সুইচ অন করেছে। ক্রাইম সিনে যেসকল আলামত পাওয়া গেছে আমরা সবগুলোই উদ্ধার করে সংরক্ষণ করেছি। এখানে আলামত ধ্বংস করার কোন বিষয় নেই।’’এই বাড়ীটি এখন মালিক বিহীন। তাই পুলিশ এটি পাহারা দিয়ে রক্ষা করছে। পানিতে ছাদটি ভিজলেও শুকিয়ে গেছে। ঘরের ভেতর কোন পানি ঢুকেনি,’ তিনি দাবি করেন। শনিবার রাতে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ। ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়া শুক্রবার ভোরে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রবিবার ভোরে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তারা আদালতে ১৬৪ ধারায় জবাবন্দি দিলেও তাদেরকে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে দেওয়া হযনি।


পঞ্চগড়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান বিতরণ

পঞ্চগড়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান বিতরণ

আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় সাতজনের মাঝে চার্জার ভ্যান বিতরণ করা হয়।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি প্রমুখ।অনুষ্ঠানে দুস্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩৯টি বাইসাইকেল, ২০টি হুইল চেয়ার ও ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।এ ছাড়া ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় পঞ্চগড় সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সাতজনের মাঝে চার্জার ভ্যান বিতরণ করা হয়।সুবিধাভোগীদের হাতে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি।এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুবিধাভোগী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, এসব সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে তোলা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা করা সম্ভব হবে।


সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

 মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চলনবিলের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৯টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।​বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নাটোর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম উপস্থিত থেকে এসব ক্ষতিকারক জাল জব্দ করেন এবং পরবর্তীতে তা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।​স্থানীয় সূত্রে জানা যায়, একশ্রেণীর অসাধু জেলে ও ব্যবসায়ী চলনবিল অধ্যুষিত সিংড়ার জলাশয়গুলোতে চায়না দুয়ারি জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই-এর একটি দল নিংইন এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জাল উদ্ধার করে।​অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন,চায়না দুয়ারি জাল আমাদের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই জালে অতি ক্ষুদ্র পোনা মাছ থেকে শুরু করে কোনো জলজ প্রাণীই রেহাই পায় না। চলনবিলের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অসাধু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন রূপসী চলনবিলে নিয়মিত এমন অভিযান পরিচালনা করবে।


শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের দেখা মিললো

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের দেখা মিললো

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একই দিনে দুটি পৃথক পৃথক স্থান থেকে একটি বিরল প্রজাতির সাপের বাচ্চা ও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ছোট সাপটির প্রজাতি এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বাংলাদেশে এ ধরনের সাপের সন্ধান এটিই প্রথম হতে পারে বলে মনে করছেন।বুধবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার সিন্দুরখান বাজারের কুঞ্জবন এলাকায় স্থানীয় লোকজন এই অদ্ভুত সাপের বাচ্চাটিকে দেখতে পান। অচেনা সাপ দেখে আতঙ্কিত হয়ে তারা সেটিকে আটকে রাখেন। পরে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। সাপের প্রজাতি শনাক্তের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে এটি বাংলাদেশে নতুন কোনো প্রজাতির সাপ হওয়ার সম্ভাবনা থাকলেও বিশেষজ্ঞের চূড়ান্ত মতামত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের সেফ হোম এ রাখা হয়েছে।এর আগে একই দিনে বিকেল পাঁচটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ভাড়াউড়ার বাগান রোড এলাকায় ধান কাটার সময় একটি অজগর দেখতে পান শ্রমিকেরা। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন।স্থানীয় বাসিন্দারা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ আশপাশের বনাঞ্চলে খাদ্যের অভাব দেখা দেওয়ায় প্রায়ই অজগরসহ বিভিন্ন বন্য প্রাণী লোকালয়ে চলে আসছে। এমনকি শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকেও নিয়মিত সাপ উদ্ধার হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্ক তৈরি করছে।উল্লেখ্য, প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেবের প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে লোকালয়ে আসা বন্য প্রাণী উদ্ধার ও অবমুক্ত করার কাজ করে আসছে। কিন্তু গত কিছুদিন পূর্বে সিতেশ রঞ্জন দেবর মৃত্যু হয়।


কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

 মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিট থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘আমারে দেবো না ভুলিতে...’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কবির রচিত অমর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। এছাড়া স্থানীয় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম আজও মানুষের মাঝে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা জাগিয়ে তোলে। প্রজন্ম থেকে প্রজন্মে নজরুলের সৃষ্টি ও আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ

বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ

মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম (প্রতিনিধি):চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ।২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় বাঁশখালীর খদুলপাড়া দায়রা শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়িত হয়।উক্ত কর্মসূচীতে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ত্রাণ) এবং ঘরবাড়ি পুনঃর্নির্মাণের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় ঘর নির্মাণসামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাইজভাণ্ডারী তরিকতের মূল শিক্ষা হলো মানবসেবা ও সৃষ্টিজীবের কল্যাণ সাধন। যেকোনো দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ঈমানি দায়িত্ব। বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)-র এই সাহায্য-সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।”অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, বাঁশখালী উপজেলার মুহাম্মদ ফারুক, মাওলানা নুরুল হক, নুরুল ইসলাম, নেছার আহমদ, রফিক উদ্দীন প্রমুখ।এছাড়াও এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দরবারের খাদেমবৃন্দ এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) বাঁশখালী উপজেলা ও বিভিন্ন শাখা সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং বন্যাদুর্গত মানুষের উত্তরোত্তর উত্তরণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি হয়।


দাউদকান্দিতে আজ থেকে শুরু ৪ দিনব্যাপী ব্রহ্মা, বিষ্ণু, শিব ও চন্ডী পূজা

দাউদকান্দিতে আজ থেকে শুরু ৪ দিনব্যাপী ব্রহ্মা, বিষ্ণু, শিব ও চন্ডী পূজা

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের  স্বীকার সাংবাদিক মাহফুজুল ।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের স্বীকার সাংবাদিক মাহফুজুল ।

দাউদকান্দিতে ২০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী মনসা দেবীর কাঠাম পূজা অনুষ্ঠিত

দাউদকান্দিতে ২০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী মনসা দেবীর কাঠাম পূজা অনুষ্ঠিত

জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১

জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১

চিরিরবন্দরে প্রকৌশলী ঠিকাদারের সাফাই গাইলেন বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ

চিরিরবন্দরে প্রকৌশলী ঠিকাদারের সাফাই গাইলেন বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ

আখাউড়ার নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক হলেন ফজলুর রহমান ভূঁইয়া।

আখাউড়ার নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক হলেন ফজলুর রহমান ভূঁইয়া।

জননিরাপত্তায় প্রশংসনীয় উদ্যোগ: চেয়ারম্যান মোঃ দুলাল আহমেদের উপস্থিতিতে আমিরাবাদ-সাচার সড়কে গাছপালা অপসারণ

জননিরাপত্তায় প্রশংসনীয় উদ্যোগ: চেয়ারম্যান মোঃ দুলাল আহমেদের উপস্থিতিতে আমিরাবাদ-সাচার সড়কে গাছপালা অপসারণ

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

রংপুরে চার খুন  রাতের আঁধারে ’ক্রাইম সিন’ থেকে পুলিশ কি আলামত ধ্বংস করতে চাচ্ছে

রংপুরে চার খুন রাতের আঁধারে ’ক্রাইম সিন’ থেকে পুলিশ কি আলামত ধ্বংস করতে চাচ্ছে

পঞ্চগড়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান বিতরণ

পঞ্চগড়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান বিতরণ

সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের দেখা মিললো

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের দেখা মিললো

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ

বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ   ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়কের আগাছা-কলাগাছ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ

দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়কের আগাছা-কলাগাছ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে  কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।