ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

ধুনটে ১৮ কৃতী শিক্ষার্থী পেল বৃত্তির অর্থ ও সংবর্ধনা

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধুনটে ১৮ কৃতী শিক্ষার্থী পেল বৃত্তির অর্থ ও সংবর্ধনা
ধুনটে ১৮ কৃতী শিক্ষার্থী পেল বৃত্তির অর্থ ও সংবর্ধনা

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় ডাঃ ওয়াছিম ওয়ালেদা বৃত্তি প্রকল্পের উদ্যোগে ১৮ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার গোসাইবাড়ী করিম বক্স ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

ডাঃ ওয়াছিম ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ জাকির হোসেনের পক্ষে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সংবর্ধনা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া শাখার পাবলিক রিলেশন অফিসার আলী হাসান সুফল।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার, সহকারী প্রধান শিক্ষক আবু নাসের রায়হান, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও শাহীনা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য বেলাল হোসেন সরকার এবং আরিফুল ইসলাম সুজন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিষয় : ধুনটে ১৮ কৃতী শিক্ষার্থী পেল বৃত্তির অর্থ ও সংবর্ধনা

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ধুনটে ১৮ কৃতী শিক্ষার্থী পেল বৃত্তির অর্থ ও সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় ডাঃ ওয়াছিম ওয়ালেদা বৃত্তি প্রকল্পের উদ্যোগে ১৮ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার গোসাইবাড়ী করিম বক্স ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

ডাঃ ওয়াছিম ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ জাকির হোসেনের পক্ষে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সংবর্ধনা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া শাখার পাবলিক রিলেশন অফিসার আলী হাসান সুফল।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার, সহকারী প্রধান শিক্ষক আবু নাসের রায়হান, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও শাহীনা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য বেলাল হোসেন সরকার এবং আরিফুল ইসলাম সুজন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আর এন টিভি বিডি

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x