ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
Advance News

নলডাঙ্গায় মাধনগর ইউনিয়নে সংযোগ সড়কবিহীন সেতু : নয়া দিগন্ত

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নে প্রায় ৪০ বছর ধরে কয়েকটি সেতুর সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। সেতুগুলো নির্মিত হলেও সংযোগ রাস্তা না থাকায় সেগুলো এখন কার্যত ব্যবহার অনুপযোগী অবস্থায় দাঁড়িয়ে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভট্টপাড়া থেকে খাজুরা ইউনিয়নে চলাচলের জন্য প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। ওই সড়কে কয়েকটি সেতু নির্মাণ করা হয়েছিল প্রায় চার দশক আগে। তবে বড় বন্যায় সড়কটি বিলীন হয়ে গেলেও আজ পর্যন্ত পুনর্নির্মাণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। বর্তমানে সেতুগুলো রাস্তা থেকে প্রায় ২০ ফুট উঁচুতে দাঁড়িয়ে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, নুরিয়াগাছা, মহিষডাঙ্গাসহ আশপাশের গ্রামের মানুষ যোগাযোগ ব্যবস্থার অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলা সদরে যেতে কয়েক কিলোমিটার ঘুরপথ ব্যবহার করতে হয়। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাহবুর শেখ, আবদুস সাত্তার, মেছের আলী ও রাশেদা বেগমসহ অনেকেই জানান, জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

ভট্টপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, সংযোগ সড়ক না থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে ঝুঁকি নিতে হয়। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। নৌকায় চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কায় অনেক শিক্ষার্থী স্কুলে যেতে চায় না। এছাড়া জরুরি রোগী হাসপাতালে নেয়াও কঠিন হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, শুকনো মৌসুমে কৃষিপণ্য পরিবহনেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তা না থাকায় সেতুগুলো এখন মানুষের চলাচলের সুবিধার পরিবর্তে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে দ্রুত সেতুগুলোর সংস্কার ও সংযোগ সড়ক নির্মাণ করা হোক। তারা আশা করছেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

Advance News

শনিবার, ৩০ মে ২০২৬

নলডাঙ্গায় মাধনগর ইউনিয়নে সংযোগ সড়কবিহীন সেতু : নয়া দিগন্ত

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x