ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

❌ Invalid video URL.

গ্যাস সংকটের অজুহাতে অতিরিক্ত ভাড়া, বুড়িচং-কুমিল্লা রুটে যাত্রীদের ভোগান্তি কুমিল্লা প্রতিনিধি: গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে বুড়িচং থেকে কুমিল্লা রুটে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়া যেখানে ৪০ টাকা, সেখানে বৃহস্পতিবার (১৩ আগস্ট) যাত্রীদের কাছ থেকে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, গ্যাস সংকটের কথা বলে সিএনজি চালকদের একটি অংশ নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, নারী ও নিম্নআয়ের সাধারণ মানুষ। বুড়িচং থেকে কুমিল্লা শহরে যাতায়াতকারী কয়েকজন যাত্রী জানান, আগে যেখানে প্রায় ৪০ টাকা ভাড়া দিতে হতো, বর্তমানে একই রুটে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। নির্ধারিত ভাড়া দিতে চাইলে অনেক সময় চালকরা যাত্রী নিতে অনীহা প্রকাশ করেন বলেও অভিযোগ রয়েছে। একজন যাত্রী বলেন, “বুড়িচং থেকে কুমিল্লার ভাড়া ৪০ টাকা। কিন্তু এখন ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। গ্যাসের সংকট থাকলেও এভাবে দ্বিগুণের বেশি ভাড়া নেওয়া সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর।” অন্যদিকে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে সিএনজি চালকদের বক্তব্য, “গ্যাসের সংকট থাকার কারণে আমরা তেল দিয়ে গাড়ি চালাচ্ছি। তেল দিয়ে গাড়ি চালালে আমাদের খরচ বেড়ে যায়। এ কারণে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।” চালকদের দাবি, গ্যাস সংকটের কারণে গাড়ি চালানোর খরচ বেড়ে যাওয়ায় তারা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। তবে যাত্রীদের অভিযোগ, খরচ বাড়ার অজুহাতে নির্ধারিত ভাড়ার তুলনায় দ্বিগুণ বা তারও বেশি ভাড়া নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে বিষয়টি নিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ এখনো আসেনি। যদি কোনো অভিযোগ আসে, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে। আর বুড়িচং-কুমিল্লা রুটের সিএনজির ভাড়া নির্ধারণের জন্য বিআরটিএর সঙ্গে আমরা প্রস্তাবনা দিয়েছি। খুব শিগগিরই ভাড়া নির্ধারণ করে তা প্রকাশ করা হবে।” স্থানীয়দের অভিযোগ, গ্যাস সংকটকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময় ও বিকল্প গণপরিবহনের সংকটের সময় যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া দাবি করা হচ্ছে। সাধারণ যাত্রীদের দাবি, দ্রুত বুড়িচং-কুমিল্লা রুটের সিএনজির ভাড়া নির্ধারণ করে তা প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে। পাশাপাশি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। ভাড়া নির্ধারণ ও প্রশাসনের কার্যকর নজরদারি থাকলে গ্যাস সংকটের অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন