ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

নেছারাবাদে ৩০ বছরের ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে হাজার শিক্ষার্থী, মৃত্যুফাঁদে এ কে ইনস্টিটিউট* মাধ্যমিক খালেক বিদ্যালায়

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬

স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহিম হাওলাদার,

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬ নং দৈহারী ইউনিয়নে অবস্থিত এ কে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ের ভবনটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ৩০ বছর ধরে ভবনটিতে কোনো সংস্কার বা উন্নয়ন কাজ হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, "নেছারাবাদ উপজেলায় যদি কোনো ঝুঁকিপূর্ণ স্কুল থাকে, তাহলে এটিই।"

সরেজমিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান, "আমাদের এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছাদ ও দেয়ালে বড় বড় ফাটল ধরেছে। বৃষ্টি হলেই ক্লাসরুমে পানি ঢুকে যায়। হাজার শিক্ষার্থীকে প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে।"

শিক্ষার্থীদের আতঙ্ক:

শিক্ষার্থীরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "ভবনে ক্লাস করতে খুব ভয় লাগে। যে কোনো সময় ছাদ বা দেয়াল ধসে পড়তে পারে। আমরা ভয়ে ক্লাস করতে পারছি না। কান্না করে ক্লাসরুমে ঢুকতে হয়, আবার কান্না করে বের হতে হয়।"

বিকল্প নেই:

প্রধান শিক্ষক আরও জানান, "বাধ্য হয়ে আমরা সকল শিক্ষক মিলে পাশের টিনের ঘরে নিয়ে ক্লাস করতে হচ্ছে আর কোন বিকল্প পথ নেই বন্ধ হয়ে গেছে

বরাদ্দ নেই, নজরও নেই:

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ঝুঁকিপূর্ণ ভবনটির জন্য সরকারি কোনো বরাদ্দ পাওয়া যাচ্ছে না। বারবার উপজেলা শিক্ষা অফিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এলাকার যুবসমাজ এই ভবন নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন।

অভিভাবক ও শিক্ষার্থীদের জোর দাবি:

এলাকাবাসী ও অভিভাবকরা জানান, অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের জন্য সরকারি বরাদ্দ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা মাননীয় সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, "আমাদের ভবনের ছবি ও চিত্র যেন সরকার দেখতে পায়। আমরা কত ঝুঁকিতে ক্লাস করছি। জরুরি ভিত্তিতে এই ভবন নির্মাণের বরাদ্দ চাই। আমরা হাসিমুখে স্কুলে ফিরতে চাই।"

বিষয় : ক্যাম্পাস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নেছারাবাদে ৩০ বছরের ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে হাজার শিক্ষার্থী, মৃত্যুফাঁদে এ কে ইনস্টিটিউট* মাধ্যমিক খালেক বিদ্যালায়

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x