ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের অভিযান

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬

মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের অভিযান
মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের অভিযান

নিজস্ব প্রতিবেদক, মাগুরা | ০৮ জুলাই, ২০২৬ ইং 

মাগুরা জেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার (৮ জুলাই) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন । শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পরিচালিত এই অভিযানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালক এবং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনডিসি (NDC) মো. আমিনুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাত আমিন। আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সাথে বিশেষ সহযোগিতায় ছিলেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

অভিযান চলাকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বেশ কিছু যানবাহনের চালককে তাৎক্ষণিক জরিমানা করা হয়।

অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, "সড়কে শৃঙ্খলা ফেরানো এবং জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। হেলমেটবিহীন চলাচল বা লাইসেন্স ও রেজিস্ট্রেশনহীন গাড়ি কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিরাপদ সড়ক গড়ে তোলার এই ধারাবাহিক প্রচেষ্টা ও অভিযান নিয়মিত বলবৎ থাকবে।"

জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধারণ সচেতন নাগরিকরা স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা, নিয়মিত এই তদারকির ফলে মাগুরা শহরের সড়কগুলোতে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি পাবে এবং দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে।

বিষয় : জেলার খবর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের অভিযান

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x