ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
আর এন টিভি বিডি

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

মো: সাব্বির হোসেন

চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি: 

 দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট জোতরঘুপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি অভিযানিক দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন্নবী। 

আদালত আটককৃতদের মধ্যে মুক্তা রায় (৪৫) ও মোঃ জীবন ইসলাম (২৪)-কে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া মোঃ মিশুক রায়হান (২৬)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে একটি টাপেন্টাডল ট্যাবলেট ও একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।

চিরিরবন্দর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয় : ফেসবুক জেলার খবর

আর এন টিভি বিডি

শনিবার, ১১ জুলাই ২০২৬

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x