ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

মাদারীপুরের কালকিনিতে পালকপুত্রের জালিয়াতি! অর্ধকোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ নাঈম সরকার রিফাত
মোঃ নাঈম সরকার রিফাত
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬

মাদারীপুরের কালকিনিতে পালকপুত্রের জালিয়াতি! অর্ধকোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
মাদারীপুরের কালকিনিতে পালকপুত্রের জালিয়াতি! অর্ধকোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

​মাদারীপুর জেলা প্রতিনিধি, জাহিদুল ইসলাম খন্দকার:

মাদারীপুরের কালকিনিতে পোস্ট মাস্টার মরহুম আব্দুস সামাদ সরদারের রেকর্ডীয় সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ এবং নতুন করে ক্রয় করা জমিতে অর্ধকোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার, প্রকৃত ওয়ারিশ ও ক্রয়সূত্রে মালিকপক্ষ।

​রোববার (৪ অক্টোবর) দুপুরে কালকিনি মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে প্রশাসনের সহযোগিতা ও ন্যায়বিচার দাবি করেন কুয়েতপ্রবাসী ও ক্রয়সূত্রে জমির মালিক আব্দুল আলীম।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পোস্ট মাস্টার মরহুম আব্দুস সামাদ সরদারের মৃত্যুর পর ১৯৫৪ সালের তৎকালীন ভূমি জরিপে তাঁর পালকপুত্র লাল মিয়া নিজেকে ঔরসজাত সন্তান পরিচয় দিয়ে জালিয়াতির মাধ্যমে খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে হেবা দলিলের মাধ্যমে ওই সম্পত্তি হস্তগত করার অভিযোগ ওঠে।

​এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে আদালত ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ ঘটনায় লাল মিয়ার ওয়ারিশ সাইদুল কবীর মুকুলসহ সংশ্লিষ্টদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

​ভুক্তভোগীদের অভিযোগ, সাজা হওয়ার পরও হয়রানি বন্ধ হয়নি। সামাদ সরদারের প্রকৃত উত্তরসূরিদের কাছ থেকে ক্রয় করা ১৯ দশমিক ৩৬ শতাংশ জমির ক্রেতা ও স্বত্বাধিকারীদের কাছে লাল মিয়ার ওয়ারিশরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করছেন। দাবিকৃত টাকা না দেওয়ায় পেশিশক্তি প্রয়োগ করে জমি দখলের চেষ্টা এবং গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও করেন তারা।

​তাদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও তা মানা হয়নি। ফলে প্রকৃত ঘটনা তুলে ধরে ন্যায়বিচার ও নিজেদের সম্পত্তির নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

​সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী কুয়েতপ্রবাসী আব্দুল আলীম, তাঁর স্ত্রী তানিয়া খানম ও প্রতিবেশী খায়রুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Image

বিষয় : রাজনীতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মাদারীপুরের কালকিনিতে পালকপুত্রের জালিয়াতি! অর্ধকোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x